জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরের কালকিনিতে বিজয় র‌্যালী অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন (পরাগ)।।

প্রধানমন্ত্রী হয়ে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের পরিবারের দায়িত্ব তারেক রহমানকেই নিতে হবে-আনিসুর রহমান তালুকদার

কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে হতাহতের পরিবারের দায়িত্ব তারেক রহমানকেই নিতে হবে। কারণ তারেক রহমানই জানেন বাবাহারা যন্ত্রনা। ৪র্থ শ্রেণিতে পড়া অবস্থায় যখন তারেক রহমান শিশু ছিলেন তখন তার বাবা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। এজন্যই জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের অভিভাবক হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে চাই। তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং শহীদ পরিবারদের দায়িত্ব নিবেন। মঙ্গলাবর দুপুরে মাদারীপুরের কালকিনিতে বিজয় র‌্যালীর শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্য শেষে কালকিনি থানা চত্ত্বর থেকে একটি বিজয় র‌্যালী বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
তালুকদার খোকন বলেছেন, আগামী দিনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তণ হবে। মানুষের পাশে থাকলে জনগন ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের হাল ধরবেন। বিগত ১৭ বছর দেশে শত শত মানুষ গুম হয়েছে। তাদেরকে আমরা ফেরত চাই। এই পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না। এই স্বজনদের মুখে হাসি ফোটাতে চাই। ফ্যাস্টিস শেখ হাসিনা পালানোর মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু এখনো যুদ্ধ শেষ হয়নি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

1

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

2

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

3

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

4

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

5

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

6

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

7

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

8

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

9

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

10

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

11

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

12

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

13

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

14

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

15

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

16

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

17

মহাদেবপুরে যৌথ বাহিনীর অভিযান

18

মানবতার ডাকে সাড়া

19

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

20