জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতি বন্ধ না হলে দেশের উন্নতি সম্ভব নয় : ড. মঈন খান

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন,  দুর্নীতি বন্ধ না হলে দেশের  উন্নতি সম্ভব নয়।

আগামীতে সুষ্ঠু  জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে  বিএনপি ক্ষমতায় আসতে পারলে  দেশের মানুষের অধিকার নিশ্চিত করবে।  দেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুনীর্তি বন্ধ করতে হবে। দুনীর্তি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব না। দেশের  বৈষম্য দূর করতে  ছাত্রজনতা জীবন দিয়েছিল।
আওয়ামী সরকার  লুটপাট ও দুনীর্তিগ্রস্থ ছিল।   নরসিংদীতে দুটি সচল সার কারখানা ভেঙে একটি সারকারখানা করেছে। সারকারখানা  তৈরি করতে আওয়ামী সরকার  হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আওয়ামীলীগ  সরকার  দুর্নীতির জন্যই  নতুন সার কারখানা তৈরি প্রকল্প এনে চালু থাকা দুটি সার কারখানা ভেঙে ফেলেছে। ঘোড়াশাল -পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সাথে প্রতারণা করা হয়েছে।
রোববার বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল -পলাশ ফাটিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবাশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা,পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ ও ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ প্রমুখ  ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম

1

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

2

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

3

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

4

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

5

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

6

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

7

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

9

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

10

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

11

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

12

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

13

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

14

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

15

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

16

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

17

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

18

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

19

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

20