জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহিনুর ইসলাম মার্শালের মাতার ইন্তেকাল

রংপুরের তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহিনুর ইসলাম মার্শালের শ্রদ্ধেয় মাতা গতকাল মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীতে অবস্থিত নিজ পৈতৃক নিবাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মরহুমা ছিলেন অত্যন্ত ধার্মিক, পরহেজগার ও সমাজসেবায় অনুপ্রাণিত একজন মহিয়সী নারী। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তিত্ব।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল বুধবার (২ জুলাই) সকাল ১০টায় রাজশাহীতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমার মৃত্যুতে তারাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক  শাহিনুর ইসলাম মার্শালের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রংপুর জেলা ও তারাগঞ্জ বদরগঞ্জে রংপুর ০২ 

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আনিছুল ইসলাম মন্ডল সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পৃথক পৃথক শোকবার্তায় মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

1

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

2

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

3

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

4

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

5

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

6

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

7

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

8

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

9

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

10

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

11

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

দুর্গাপুরে বিরিশিরি একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের উদযাপ

13

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

14

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

15

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

16

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

17

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

18

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

19

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

20