জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ থেকে ছাত্রদল: অনিক দেবনাথের রূপান্তরে বরিশালে তোলপাড়

সাদ্দাম হোসেন।।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা অনিক দেবনাথ। একসময় ছাত্রলীগের কর্মীসভায় শোডাউন করে পদপ্রার্থী হওয়া অনিক এখন প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন।
অনিক দেবনাথ বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়ার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা অমর দেবনাথ স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বরিশাল জেলা ছাত্রদলের এক প্রভাবশালী নেতা অনিক ও তাঁর বাবাকে আশ্রয় দেন। এরপর থেকেই অনিক ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হন।
তবে এই রূপান্তর নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, অনিক অতীতে কখনও বিএনপি বা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, বরং ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
অনিকের ফেসবুক কার্যক্রম বিশ্লেষণেও দেখা যায়, ৫ আগস্টের পর থেকেই তিনি ছাত্রদলের কর্মসূচি প্রচার করছেন।
রাজনীতিতে হঠাৎ এ রূপান্তরকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে— যারা অতীতে ছাত্রলীগের সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাঁদের কি ছাত্রদলের আশ্রয় দেওয়া উচিত? এ প্রশ্ন নিয়েই তোলপাড় চলছে বরিশাল বিএনপির অভ্যন্তরে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

1

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

2

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

3

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

4

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

5

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

6

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

7

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

8

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

9

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

10

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

11

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

12

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

13

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

14

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাস

15

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

16

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

17

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

18

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

19

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

20