জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে হামলা ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে সাতক্ষীরায় যৌথ বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নেতৃবৃন্দের উপর হামলাকারি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে সাতক্ষীরায় যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২ সাতক্ষীরার খুলনা রোডের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা ব্যানারে এই যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহাইল মাহাদিন সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, বাঙালী জাতির বুকে জগদ্দল পাথরের মতো বসে থাকা ফ্যাসিস্ট সরকার যাদের আন্দোলন সংগ্রামে ভারতে পালিয়েছে, সেই পতিত সরকারের দোসররা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তারা এনসিপি নেতাদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গোপালগঞ্জ আলাদা কোন রাষ্ট্র নয়। রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

প্রখর রৌদ্র উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে  'তুমি কে? আমি কে?  রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার,, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগান দিয়ে মুখরিত করে তোলে কর্মসূচীস্থল।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপি সাতক্ষীরার সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আক্তারুজ্জামান, সাতক্ষীরা পৌর বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জুলাই আন্দোলনের ছাত্র সংগঠক রাজিবুল ইসলাম মোড়ল, ছাত্র অধিকার পরিষদের আব্দুল আজিজ নয়ন, জুলাইয়ে আহত ওমর-রাহাতের গর্ভধারিনী মা রোজিনা পারভীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. শাহরিয়ার হাসিব, ইসলামী আন্দোলনের ওমর ফারুক, জুলাই যোদ্ধা শিবিরনেতা আনিসুর রহমান প্রমূখ।

সমাবেশে বক্তারা প্রশাসনের কড়া সমালোচনা করে বলেন, আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে আবারো প্রমান হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন।  তারা ১৫ বছর ধরে জুলুম, খুন, হত্যাসহ বিরোধী দলের উপর নির্যাতনের যে স্ট্রীম রোলার  চালিয়েছে তার বিচার হতে হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে হবে।

এসময় বিক্ষোভে সমাবেশে উপস্থিত ছিলেন, এনসিপি সাতক্ষীরার আহবায়ক কামরুজ্জামান বুলু, সদস্য সচিব আহসান উল্লাহ, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. আকবর আলী, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

1

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

2

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

3

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

4

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

5

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

6

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

7

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

8

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

9

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

10

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

11

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

12

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

13

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

14

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

15

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

16

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

17

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

18

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

19

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

20