জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে- ড. ইলিয়াস মোল্লা

আব্দুল মতিন মুন্সী।।

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
বোয়ালমারী পৌর সদরের বার্তা টাওয়ারে অনুষ্ঠিত এই সভায় প্রফেসর ড. ইলিয়াস মোল্লা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, অতীতের শাসকরা নিজেদের ও গোষ্ঠীগত স্বার্থে দেশ শাসন করেছে। দুর্নীতিগ্রস্ত এসব শাসকেরা বাহ্যিক কিছু উন্নয়ন করলেও রাষ্ট্রের মৌলিক কাঠামোতে কোনো গুণগত পরিবর্তন আনেনি। এর ফলে শাসক বদল হলেও জাতি হিসেবে আমাদের মনোবৃত্তি বদলায়নি। সমাজে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য মানুষদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপরও জোর দেন।
ড. ইলিয়াস মোল্লা বলেন, যে চেতনার ওপর গণঅভ্যুত্থান হয়েছিল, অনেকেই সেখান থেকে সরে যাচ্ছে। একমাত্র জামায়াতে ইসলামীই সেই অভ্যুত্থানের চেতনার শতভাগ বাস্তবায়ন চায়। তাই সবকিছুর আগে আমরা সংস্কার চাই।
সভায় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান ও সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী। 
এছাড়া, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

1

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

2

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

3

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

4

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

5

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

6

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

7

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

8

ইনজুরি টাইমের ধাক্কায় জয় হাতছাড়া, চেলসির সঙ্গে ড্র ম্যানসিটি

9

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

10

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

11

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

12

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

13

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

14

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

15

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

16

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

17

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

18

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

19

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

20