জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতের ‘অপপ্রচার’ সম্পর্কে জানাতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠাচ্ছে পাকিস্তান

ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতীয় ‘অপপ্রচার উন্মোচনের জন্য’ বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানী শহরগুলোয় উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রমালিকানাধীন রেডিও পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত মাসে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। পরবর্তী সময়ে ওই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়। ৬ মে রাতে পাকিস্তানের পাঞ্জাব ও পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। পরস্পরের বিমানঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় পক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে পাকিস্তানের অভিযোগ, যুদ্ধবিরতির পরও ভারত তার আগ্রাসী অবস্থান বজায় রেখেছে। ভবিষ্যৎ কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে ইসলামাবাদ।

রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে হামলা এবং দ্বিপক্ষীয় উত্তেজনার বিষয়ে ভারতের অপপ্রচার মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজধানী শহরে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শাহবাজ। এক ফোনালাপে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে এই কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন তিনি।

প্রতিনিধিদলে আরও আছেন মুসাদিক মালিক, প্রকৌশলী খুররম দস্তগির, সিনেট সদস্য শেরি রেহমান, হিনা রাব্বানি খার, ফয়সাল সুবজওয়ারি, তেহমিনা জানজুয়া ও জলিল আব্বাস জিলানি।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিনিধিদলটি লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলস সফর করবে। সেখানে তারা ভারতের বিভ্রান্তিমূলক অপপ্রচার ও আঞ্চলিক শান্তি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করবে। এ ছাড়া দলটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার দিকটিও জোর দিয়ে উপস্থাপন করবে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের পক্ষে শান্তির বার্তা উপস্থাপনের জন্য একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী শাহবাজ তাঁকে নিয়োগ দিয়েছেন।

বিলাওয়াল লেখেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি এবং এই কঠিন সময়ে পাকিস্তানের সেবা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ভারত সরকারও সম্প্রতি একই ধরনের একটি পদক্ষেপ ঘোষণা করেছে। তারাও বলেছে, সন্ত্রাসবাদবিরোধী মনোভাব এবং ভারতের জাতীয় ঐকমত্যের বিষয়ে দেশের অবস্থান আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর কাছে তুলে ধরতে চলতি মাসের শেষ দিকে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল বিদেশ সফরে যাবে। সফরসূচিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোও আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

1

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

2

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

3

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন

4

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

5

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

6

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

7

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

8

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

9

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

10

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

11

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

12

পল্টন ট্রাজেডিতে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা

13

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

14

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

15

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

16

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

17

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

18

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

19

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

20