জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

দাস সুমন

ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেছেন, এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে। গত ১৭ বছর ভোট ব্যবস্থার কবর রচিত হয়েছিল।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
জি কে গউছ বলেন, জোর করে, চক্রান্ত করে আমাদের ন্যায্য ভোট থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ। ভোট আমাদের জন্মগত অধিকার। ১৭ বছর আমাদের মালিকানা আমাদের কাছে ছিল না। জোর করে কেড়ে নিয়ে আমাদের ভোট আওয়ামী লীগ নিজেরা ইচ্ছেমতো দিয়েছিল।
তিনি বলেন, পাপ বাপকেও ছাড়ে না। বাংলাদেশের নিরীহ মানুষ ফ্যাসিজমের আমলে ১৭ বছর প্রতিবাদ করতে পারেনি। নিজের কষ্ট বাধ্য হয়ে মনে চাপা দিয়েছে। আজ যেভাবে ভোটের উৎসব মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে, সেটিই ছিল এ দেশের ভোটের ঐতিহ্য।
সভায় বক্তব্য রাখেন নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, উপজেলা বিএনপি সভাপতি ফজলুল করিমসহ প্রমুখ।
প্রচারণা সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

1

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

2

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

3

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

4

ধামরাইয়ে স্বপ্নডানার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়

5

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

6

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

7

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

8

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

9

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

10

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

11

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

12

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

13

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

14

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

15

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

16

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

17

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

18

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

19

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

20