জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেলেন সাংবাদিক

মুহাম্মদ মূসা।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের খবর সংগ্রহ করার সময় মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হল এলাকায় লাইভ সম্প্রচারের সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে শিবলী ডাকসুর নির্বাচন নিয়ে রিপোর্ট করছিলেন। টিএসসি থেকে কার্জন হলে গিয়ে লাইভ করার পর অফিসে ফেরার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে টঙ্গীর বনমালা রোডে থাকতেন। তিনি দুই মেয়ের বাবা।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিবলীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

1

যথাযথ মর্যাদায় লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

2

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

3

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

4

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

5

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

6

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

7

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

8

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

9

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

10

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

11

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

12

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

13

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

14

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

15

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

16

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

17

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

18

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

19

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

20