প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত্যু

মোঃ মেহেদী হাসান
দোকান সংসার চালাইতে পারলাম না' এমন একটি চিরকুট লিখে পাবনার ভাঙ্গুড়ায় সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমান নিখোঁজ হয়েছে। সে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর সারুটিয়া ওয়াবদা এলাকার মৃত শাহজাহান আলী ছেলে। গত (১৯ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে তার ভাঙ্গুড়া বাজারের সিট কাপড় দোকান থেকে নিখোঁজ হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
তার জ্যাঠাতো ভাই জাকারিয়া হোসেন জানান, জিয়াউর রহমান দুই সন্তানের জনক। কয়েক বছর আগে তিনি ব্রেন্ড স্টোক করেছিলেন। এর আগেও তিনি এমন কাজ করেছেন। তবে এবার তিনি যে সকল জায়গাতে যেতে পারেন এমন সম্ভাব্য সব জায়গাতেই খোঁজ করা হয়েছে কিন্তু তার সন্ধান মিলেনি। সর্বশেষ ভাঙ্গুরা থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে। এখনো অনুসন্ধান অব্যাহত রয়েছে।
তার ছোট ছেলে মো.ইজাজ হোসেন বলেন, আমি বাসা থেকে খাবার নিয়ে দোকান গিয়ে শুনি বাবা দোকানে নেই।দোকানে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে গেছেন। যাওয়ার সময় আমার বাবা একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে সে লিখেছে, দোকান সংসার চালাইতে পারলাম না,তাই দুনিয়া ত্যাগ করিলাম কেউ দায়ী নয়। তারপর তার নিজের নাম জিয়াউর রহমান লিখে ১৯/১১/২০২৫ ইং তারিখ লিখে গেছেন।এবিষয়ে ভাঙ্গুড়া থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বিকাল সোয়া ৫টার দিকে মাঝপাড়া রেলওয়ে ব্রীজ এলাকায় ট্রেনে কাটা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে তা দেখে পরিবার ও পুলিশ গিয়ে লাশটি জিয়াউর রহমানের বলে শনাক্ত করে।সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে জিয়া নামের ঐ ব্যক্তি লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।