জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচিতে রাজবাড়ীতে বৃক্ষরোপণ

মোঃ তৌহিদুর রহমান।।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি অম্লান রাখতে সারাদেশের মতো রাজবাড়ীতেও পালিত হয়েছে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের নির্মাণাধীন ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ প্রাঙ্গণে জেলা প্রশাসন, বন অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ মোঃ আব্দুল গণি শেখ, শহীদ মোঃ কুরমান ও শহীদ মোঃ সাগর আহম্মেদের নামে তিনটি গাছ রোপণ করা হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, এনডিসি নাহিদ আহমেদ, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবিরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।
বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্যরা।
শহীদ কুরমানের মেয়ে মিতু আক্তার বলেন, “আমার আব্বুর মতো কেউ ভালোবাসতে পারে না। এখন আর কেউ আমাকে ‘আম্মু’ বলে ডাকে না। আজ আব্বুর নামে যে গাছটি রোপণ হলো, তা দেখে মনে হয় দেশ তাকে ভুলবে না। আমি আমার বাবার হত্যার বিচার চাই।”
শহীদ গণির স্ত্রী লাকি আক্তার বলেন, “গতকাল ছিল আমার স্বামীর মৃত্যুর এক বছর। আজ জেলা প্রশাসনের এই উদ্যোগে আমরা কৃতজ্ঞ। তবে এক বছর পার হলেও এখনো হত্যার বিচার হয়নি এটা অত্যন্ত দুঃখজনক।”
শহীদ সাগরের বাবা মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “আজকের এই স্মরণীয় দিনে আমার সন্তানের নামে বৃক্ষ রোপণ হয়েছে এটি আমাদের জন্য সম্মানের। আশা করি, জাতি শহীদদের স্মরণে রাখবে।”
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “সরকারঘোষিত মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ কর্মসূচি’র অংশ হিসেবে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি রাজবাড়ীতেও বাস্তবায়ন করা হচ্ছে। আজ তিন শহীদের নামে বৃক্ষ রোপণ করা হলো এবং তাঁদের নামসংবলিত ফলকও স্থাপন করা হবে। এ কর্মসূচি চলবে আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) পর্যন্ত।”
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শহীদদের স্মৃতি সংরক্ষিত হবে, তেমনি পরিবেশ সংরক্ষণ নিয়েও জনসচেতনতা তৈরি হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

1

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

2

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

3

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

4

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

5

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

6

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

7

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

8

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

9

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

10

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

11

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

12

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

13

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

14

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

15

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

16

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

17

সম্মানিত আমীরে জামায়াতের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচন কমিশন থ

18

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

19

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

20