জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ১ বছর পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

‎মো. রাসেল মিয়া।।

কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ১ বছর ১২ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।

রবিবার দুপুর থেকে উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া এলাকা থেকে ওই যুবকের লাশ উত্তোলন করা হয়।
এ সময় মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব হাসান খান সেখানে উপস্থিত ছিলেন।
‎মৃত শফিউল্লাহ(১৮) উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৮ই সেপ্টেম্বর বিকেলে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মোটরসাইকেল নিয়ে মুরাদনগর থেকে পার্শ্ববর্তী হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে (মুরাদনগর-হোমনা) সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই শফিউল্লাহ'র ও চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহাগের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি প্রথমে স্বাভাবিকভাবে নিলেও, সড়ক দুর্ঘটনার প্রায় একমাস পর নিহত শফিউল্লাহ’র বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মুরাদনগর উপজেলার বড় আলীরচর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে সিএনজি চালক মাইন উদ্দিন কে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় সিএনজি চালক মাইন উদ্দিন পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই সড়ক দুর্ঘটনা ঘটিয়েছে।
 
মামলার বাদী মোস্তাফিজুর রহমানের দাবি, তার ছেলে কাশিপুর থেকে খেলা দেখে আসার পথে মাইন উদ্দিন পরিকল্পিতভাবে বেপরোয়া গতিতে সিএনজি চালিয়ে শফিউল্লাহ’র মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। ফলে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মিয়া মৃত্যুবরণ করেন। 
এদিকে মোস্তাফিজুর রহমানের মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে কবর থেকে নিহত শফিউল্লাহ’র লাশ উত্তোলন করলেও, নিহত সোহাগ মিয়ার পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়নি।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাকিব হাসান খান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য যথাযথ প্রক্রিয়ায় কবর থেকে মৃত শফিউল্লাহ’র লাশ উত্তোলন করা হয়েছে। ওই দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি সোহাগ মিয়ার লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করার কথা ছিল। তবে নিহত সোহাগের লাশ উত্তোলন করতে গেলে তার পরিবারের লোকজন বাধা প্রদান করে। তারা জানান সোহাগ মিয়ার মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের সদস্যদের কোন অভিযোগ নেই। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

1

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

2

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

3

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

4

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

5

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

6

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

7

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

8

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

9

গুম ও মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার

10

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

11

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

12

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

13

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

14

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

15

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

16

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

17

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

18

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

19

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

20