জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

 মোঃ মানসুরুল হক রবিন 

কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিন ধরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক সেদিক ছুটাছুটি করছে তিনটি বানর। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে একরকম আতঙ্ক। গতকাল বুধবার সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায় হোসেনপুর পৌর এলাকার দ্বিপেশহর, ঢেঁকিয়া ও আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে খাবারের জন্য বানর তিনটি ঘুরে বেড়াচ্ছে। ধারনা করা হচ্ছে মধুপুর বনাঞ্চল কিংবা গাজীপুর থেকে আনারস কিংবা কলা পরিবহনের ট্রাকে করে ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে হোসেনপুরে এসেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়ালসহ অনেকেই জানান, বানরের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় জনগণ। সম্প্রতি খাবার না পেয়ে হোসেনপুর মহিলা কলেজের অনেক গুলো চেয়ার নষ্ট করেছে ওই বানর গুলো। তারা সুবিধামত জায়গায় নেমে খাবারের সন্ধান করে। প্রতিনিয়তই লোকালয়ে এসে অভুক্ত ওই বানর তিনটি টিনের চালের ওপর দিয়ে লাফিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার বাড়ির ছাদে উঠলে খাবারও দিচ্ছে। তবে অনেকের মাঝে আবার ভীতিও বিরাজ করছে। মূলত  গত কয়েক দিন ধরে বানর তিনটি বেশি দেখা যাচ্ছে উপজেলার দিপেশ্বহর এলাকায়। যদিও এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। তবে খাবার না পেয়ে হয়তো বনের ভিতর থেকে চলে এসেছে বানর তিনটি।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন জানান, বানর গুলোর বিষয়ে বনবিভাগের লোকজন প্রয়োজনীয় উদ্যোগ নিবেন। এক্ষেত্রে প্রাণিসম্পদ অফিসের করার কিছু নেই। তবে যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়ে,তাহলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

1

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

2

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

3

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

4

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

5

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

6

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

7

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

8

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

9

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

10

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

11

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

12

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

13

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

14

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

15

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

16

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

17

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

18

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

19

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

20