জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনারেল হসপিটাল একাদশ

 
  মোঃ তারিকুল ইসলাম 
কুমিল্লার হোমনা বড় কান্দা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নাইট শর্ট 
পিচ ফ্রিজ-টিভি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে
 হোমনা বড় কান্দা ঈদগাঁ সংলগ্ন বালুর মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মদিনা জেনারেল হসপিটাল একাদশ ও বাহেরখোলা আশার আলো একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে বাহেরখোলা আশার আলো একাদশকে ২৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মদিনা জেনারেল হসপিটাল একাদশ।
খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মদিনা জেনারেল হসপিটাল একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৯০ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে ব্যাট করতে নেমে বাহেরখোলা আশার আলো একাদশ সবকটি ওভার খেলেও মাত্র ৬২ রান করতে সক্ষম হয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক, বিএনপি (কুমিল্লা বিভাগ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম সবু, যুগ্ম আহবায়ক, হোমনা পৌর শাখা ও সাবেক কাউন্সিলর ৩ নং ওয়ার্ড, হোমনা পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সভাপতি, বিএনপি, হোমনা উপজেলা শাখা; মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাধারণ সম্পাদক, বিএনপি, হোমনা উপজেলা শাখা; মোঃ জাকির হাসান, সিনিয়র যুগ্ম-আহবায়ক, বিএনপি, হোমনা উপজেলা শাখা; মোঃ ছানাউল্লাহ সরকার, সভাপতি, বিএনপি, হোমনা পৌর শাখা; মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিএনপি, হোমনা পৌর শাখা; আলহাজ্ব মোঃ আঃ লতিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক, বিএনপি, হোমনা পৌর শাখা; মোঃ মিজানুর রহমান সরকার; মোঃ আলমগীর সরকার; মোঃ সাইফুল ইসলাম (ভিপি রাজা); প্রফেসর মোঃ আঃ গনি; মোঃ আনোয়ার হোসেন; মোঃ আব্দুল আজিজ খন্দকার (সাব মিয়া)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলিম মাস্টার, সাবেক ভাইস-প্রেসিডেন্ট, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল; মোঃ ছানাউল্লাহ, সভাপতি, শ্রমিকদল, ৩নং ওয়ার্ড, হোমনা পৌর শাখা এবং মোঃ সাইজুদ্দিন সরকার সাজু ও জাহিদুল ইসলাম (অপু), আহবায়ক, ছাত্রদল, হোমনা পৌর শাখা।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন কথার যাদুকর ও কথার খেলোয়ার খ্যাত ধারাভাষ্যকার কবি দেলোয়ার। রেফারির দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম মুন্না ও মোঃ ওমর ফারুক।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

1

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

2

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

3

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

4

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

5

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

6

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

7

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

8

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

9

কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভ

10

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

11

নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ

12

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

13

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

14

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

15

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

16

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

17

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

18

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

19

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

20