জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি


কুমিল্লার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভুইয়া। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়ামুছা। 

শুরুতেই কোরআন তেলাওয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে সহকারী শিক্ষক মাওলানা মো. ইব্রাহিম খলিল ও মো. আলাউদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, বাবরকান্দি দারুস সুন্নাত আলিম মাদ্রাসার সুপার মাওলানা ছাইদুল হক, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, অভিভাবক সদস্য আবদুল হামিদ, অভিভাবক মো. আইয়ুব আলী, হাফেজ আবদুস সালাম। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ,  মাওলানা আবদুল হক ও তানিয়া সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন ও গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তারা বলেন—মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষার ক্ষেত্র নয়, বরং এখানে নৈতিকতা, চারিত্রিক গুণাবলী ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই একজন শিক্ষার্থী আল্লাহভীতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

বক্তারা আরও বলেন, মাদ্রাসা শিক্ষাকে কখনো অবহেলা করার সুযোগ নেই। জাতীয় শিক্ষাব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকে তৈরি হওয়া ছাত্র-ছাত্রীরা শুধু সমাজের বোঝা নয়, বরং তারা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় অবদান রেখে যাচ্ছে।

উপস্থিত অতিথিরা অভিভাবকদের উদ্দেশে বলেন—আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে নির্ভার হোন, কারণ মাদ্রাসা শুধু বইয়ের জ্ঞান দেয় না; বরং সঠিক দিকনির্দেশনা দিয়ে আলোর পথে চলার শিক্ষা দেয়।

অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এই সাফল্য তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদানের ফল। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অভিভাবকরাও এ আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সংবর্ধনা অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

1

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

2

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

3

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

4

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

5

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

6

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

7

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

8

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

9

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

10

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

11

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

12

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

13

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

14

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

15

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

16

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

17

ঈশ্বরগঞ্জ বাজারে সড়কের পাশে আবর্জনার স্তুপ, নেই কর্তৃপক্ষের

18

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

19

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

20