জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনায় ইসলামী শ্রমিক আন্দোলন নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ

কুমিল্লার হোমনায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মো. বশির আহম্মেদ সহ তার দুই ভাই ও দুই মামাতো ভাইয়ের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে মাথাভাঙ্গ মুন্সীর হাট তার ব্যবসা প্রতিষ্ঠান বশির এন্টারপ্রাইজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. বশির আহম্মেদ বলেন, মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাহ কান্দি গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে পলাশ ও তার চাচাতো ভাই পারভেজ ও শাহ আলীর নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট গড়ে উঠে। আমার প্রতিষ্ঠিত সমাজ কল্যান সংগঠনের পক্ষ থেকে কয়েক মাস আগে এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের মাদকের আস্তানা ভেঙ্গে ফেলায় হয়েছে। সেই ঘটনার পর থেকে আমার সাথে শত্রুতা করে আসছে।

তিনি বলেন গত ৫ মে মার্চ দুপুরে মাদক ব্যবসার আধিপত্ত নিয়ে পলাশের চাচাতো ভাই শাহ আলী মেম্বার ও পারভেজের নেতৃত্বে একদল সন্ত্রাসী পলাশকে কুপিয়ে মারাত্মক জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন পলাশ এ ঘটনা নিজেই স্বীকার করেছে। পরবর্তীতে ৮/৫/২০২৫ এ তার মা সালমা বেগম বাদী হয়ে প্রকৃত আসামীতে বাদ দিয়ে আমি সহ আমার আপন ৩ ভাই ও আমার ২ মামাতো ভাইকে আসামী করে ৭ জনের নামে একটি হোমনা থানায় ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলা নং -৭ ;তারিখ ৮/৫/২০২৫ খ্রি। আমরা ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পর শাহআলী মেম্বর কে যৌথবাহনি দেশীয় অশ্র সহ গ্রেফতার করে কোর্টে চালান করেছে এবং, পলাশ কে একাধিকবার অভিযান চালিয়েও গ্রেফতার করতে পারছে না। শাহ আলী মেম্বার জামিনে বের হয়ে এলাকায় আবার মাদক কারবারী ও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করছে। এতে বাধা দিতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। আমার পরিবার এ হয়রানীর শিকার। আমি এ মিথ্যা মামলা প্রত্যাহার ও সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবী জানাই।

সংবাদ সম্মেলনে মামলার আসামীসহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হোমনা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

1

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

2

বৃক্ষ বিতারন কর্মসূচি

3

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

4

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

5

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

6

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

7

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

8

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

9

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

10

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

11

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

12

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

13

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

14

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

15

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে

16

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

17

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

18

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

19

আনোয়ারায় মাদকের রাজত্ব

20