জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে সালথার চাষিরা

মোঃ মেহেদী হাসান

পাট পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। চলছে পেঁয়াজ রোপণের মৌসুম, কৃষাণ কৃষাণীদের জন্য শুরু হয়েছে এক মহা কর্মযজ্ঞ। মৌসুমে মোট আবাদি জমির প্রায় ৯০/৯৫ ভাগ জমিতে পেঁয়াজ উৎপাদন হয়। এখানে উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালি পেঁয়াজ রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অনেকেই আবার মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন ও পক্রিয়া করনে ব্যস্ত। মোট কথা পেঁয়াজ মৌসুমে পেঁয়াজ নিয়েই ব্যস্ত সময় পার করেন এখানকার প্রায় চল্লিশ হাজার পেঁয়াজ চাষি পরিবার। তবে সারের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধি, শ্রম ও বীজের দাম চড়া হওয়ায় বিপাকে রয়েছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট আবাদি জমি প্রায় ১৪ হাজার ৯৫০ হেক্টর। গত বছর ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। চলতি মৌসুমে ১১ হাজার ২৪০ হেক্টরের জমিতে পেঁয়াজের চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পেঁয়াজের আবাদ হবে। উপজেলায় লাল তীর কিং, তাহেরপুরী, ফরিদপুরী, বারি-১, সুলতান, লালতীর হাইব্রিড, সম্রাট, ক্রসএস-৮০, রঙ্গিলা-৭, সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে। এবছর চাহিদা বেড়েছে দেশীয়ভাবে উৎপাদিত বিভিন্ন হাইব্রিড জাতের পেঁয়াজ বীজ। উপজেলার প্রায় ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজ বীজ ও রাসায়নিক স্যার প্রদান করা হয়েছে। এছাড়াও একঝাক দক্ষ উপ-সহকারী কৃষি অফিসার মাঠ পর্যায়ে সেবা প্রদান করছে।
উপজেলার কয়েকজন পেঁয়াজ চাষির সাথে কথা হলে তারা জানায়, চলতি পেঁয়াজ মৌসুমে গতবছরের তুলনায় বেশি পরিমানে পেঁয়াজের আবাদ করছে। ডিলাররা সিন্ডিকেট তৈরী করে সারের কৃত্রিম সংকট তৈরী করছে, এতে বেশি দামে সার ক্রয় করতে হচ্ছে। তাছাড়া বীজ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। মৌসুমের শুরুতে পেঁয়াজ আমদানি বন্ধ করে পেঁয়াজের দাম ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা রাখার দাবি জানায় তারা। তাছাড়া পেঁয়াাজের বীজ ও রাসায়নিক সারের দাম কমানো ও সারের পর্যাপ্ত মজুদের কথা বলেন কেউ কেউ। পেঁয়াজ চাষে প্রণোদনা বৃদ্ধি ও পেঁয়াজ চাষিদের স্বল্প মুনাফাতে কৃষি ঋণ প্রদানের দাবি জানান অনেকেই।
মৌসুমের মাঝামাঝি থেকে শেষ সময়ে পেঁয়াজ চলে যায় মজুতদারের হাতে, তখন দাম বাড়লে কৃষকের কোন উপকার হয় না। তাছাড়া পর্যাপ্ত সংরক্ষণাগাড় না থাকার কারনে অনেকের পেয়াজ অল্পতেই পঁচে যায়। তাই বেশি বেশি পেঁয়াজ সংরক্ষণাগারের কথা তুলে ধরেন অনেকেই। বীজের অতিরিক্ত দামের কারনেও অনেকেই চারা উৎপাদন করতে পারেন না, সেক্ষেত্রে উচ্চ মূল্যে তাদের হালি পেঁয়াজ কিনে রোপন করতে হয়। পরিবহনের কারনে অনেক সময় হালি পেঁয়াজ নষ্ট হয়, উৎপাদনেও এর প্রভাব পড়ে। ফরিয়া ও ব্যাপারীরাও পেঁয়াজ চাষিদের বিভিন্নভাবে হয়রানি করে। এমন চলতে থাকলে পেঁয়াজ চাষে কৃষক মূখ ফিরিয়ে নিবেন বলে জানান। 
উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার বলেন, পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা যাতে সঠিকভাবে অর্জিত হয় সেজন্য সরকার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে উপজেলার ৮০০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। গত মৌসুমে ২৯০০ জনকে এই প্রণোদনা দেওয়া হয়েছিল। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। চলতি মৌসুমে পেঁয়াজ চাষ লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। প্রণোদনা বাড়ানোর পাশাপাশি পেঁয়াজ সংরক্ষনাগারের জন্য উর্ধতন কর্তৃপক্ষেকে জানানো হবে।




 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

1

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

2

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

3

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

4

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

5

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার

6

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

7

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

8

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

9

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

10

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

11

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

12

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

13

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ইং

14

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

15

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

16

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

17

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

18

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

19

লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দ

20