জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

 শামীম হোসেন সাগর 
বগুড়ার শেরপুরে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) 
দুপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এর আগে একই দিন ভোরে ঢাকা–বগুড়া মহাসড়ক থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম রাফিউল হাসান (২৩)। তিনি শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে।
‎স্থানীয়রা জানান, শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী ওরিন পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে উল্টো পথে ওভারটেক করার সময় তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে রাফিউল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
‎এদিকে, শুক্রবার ভোরে ঢাকা–বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে।
‎নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রশিদ (৩৫)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর সিংড়া এলাকার বাসিন্দা। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‎শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে উভয় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের ঘটনাটি নিশ্চিতভাবেই সড়ক দুর্ঘটনা। ভোরে উদ্ধার হওয়া মরদেহের ঘটনাটিও প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

1

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

2

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

3

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

4

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

5

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

6

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

7

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

8

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

9

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

10

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

11

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

12

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

13

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

14

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

15

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

16

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

17

পায়রা বন্দরে ভূমিহীন প্রায় ১৩৬ পরিবার পূর্ণবাসনের দাবিতে ম

18

বিরামপুর সার্কেল অফিস ও থানাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপা

19

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

20