জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শাহনেওয়াজের গণমিছিল ও লিফলেট বিতরণ

মোঃ ফখরুল মোস্তফা 
নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, বিশাল গণ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পাঁচটায় হাতিয়া উপজেলার প্রধান সড়কে এ শোডাউন অনুষ্ঠিত হয়। 

স্থানীয় এএম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে শুরু করে শোডাউনটি ওছখালী জিরো পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।
এ সময় তিনি বলেন  হাসিনা মঈন উদ্দিন ফখরুদ্দিন বিভিন্ন ভাবে অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। কিন্তু পারে নাই। আজকে তারাই তাদের দল নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে এবং পালিয়ে গিয়েছে। আজ তাদের কে খুঁজে পাওয়া যায় না। আজকে যারা নতুন ভাবে রাজনৈতিক মাঠে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তারা ভুলে গেলে চলবে না। এদেশ জাতীয়তাবাদী দলের অনুসারীদের দেশ। এদলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।

গণসমাবেশে শাহনেওয়াজ আরো বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারুন্যের প্রতীক তারেক রহমানের দল। হাসিনা সরকার ক্ষমতা থাকতে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়েছিল। তাও পারে নাই। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা প্রণয়ন করা হয়েছিল। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সকল পর্যায়ের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছি।  আজকে তা বাস্তবায়নের লক্ষ্যে এই গণমিছিল ও সমাবেশ।
তিনি আরো বলেন, বিগত সতের বছর যাবত হাতিয়ার মানুষ এক বন্দি অবস্থায় পার করেছেন।
 হাতিয়ায় এক দানব ছিল যার দ্বারা এখানকার মানুষের কোন স্বাধীন বাক-শক্তি ছিল না। ভোটের নামে এখানে প্রহসন হয়েছিল। মানুষ এসময় তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। তিনি আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
গণ মিছিল শুরুর আগে হাতিয়ার কৃতি সন্তান সরকারের সাবেক প্রতিমন্ত্রী আমীরুল ইসলাম কালামের কবর জেয়ারত করেন কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ। সমাবেশ শেষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তয়নের লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

1

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

2

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

3

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

4

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

5

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

6

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

7

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

8

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

9

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

10

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

11

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

12

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

13

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

14

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

15

হেমন্ত হাওয়া

16

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

17

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

18

নান্দাইলে বিজিবি ও সেনা সদস্য সহ চারজনের বিরুদ্ধে জমি দখলের

19

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

20