আহমদ সাঈদ
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত: আহত দুই

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় ফয়সাল মুনতাসীর (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ফয়সাল হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের হেদায়েত আলীর বাড়ির প্রবাসী মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে।
শুক্রবার রাত আনুমানিক আড়াইটার সময় হাটহাজারী উপজেলার মীরেরহাট বড়ুয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফয়সাল মুনতাসীর তার এক বন্ধুর আত্মীয়ের বিয়ে থেকে মোটরসাইকেলযোগে দুই বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গ্রামের রাস্তা থেকে মূল মহাসড়কে উঠার সময় দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফয়সালের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু গুরুতর আহত হন।
ফয়সালের অকাল মৃত্যুতে পরিবারে এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনগণ দুর্ঘটনাস্থলে ভিড় জমায় এবং ট্রাকের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়কের দাবি জানায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

1

চৌদ্দগ্রামে আল আমিন হজ্জ ট্রাভেল উদ্যোগে হজ্জ যাত্রীদের মি

2

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

3

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

4

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

5

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

6

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

7

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

8

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

9

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

10

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

11

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

12

সিলেটের রেলগেইট এলাকা থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

13

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

14

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

15

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

16

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

17

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

18

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

19

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

20