জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগ সেতুবন্ধন বহুমুখি সমবায় সমিতি লি: এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ ফখর উদ্দিন।।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের অডিটরিয়ামে শুক্রবার (২৯ আগস্ট) ঐতিহ্যবাহী *সেনবাগ সেতুবন্ধন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড*-এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা (AGM) এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির অন্যতম প্রধান স্বপ্নদ্রষ্টা ও কার্যকরী কমিটির সভাপতি  লায়ন সৈয়দ হারুন এমজেএফ সভাপতিত্বে
ও জয়েন্ট সেক্রেটারি  জাহাঙ্গীর আলম ভূঁইয়া সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু, এয়ার কমোডোর গোলাম হোসেন, যুগ্ম সচিব রফিকুল ইসলাম আলাল, উপসচিব আবু নাসের টিপু, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাসের, টপস্টার গ্রুপের চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দিন, টপস্টার গ্রুপের পরিচালক এবিএম শাহাদাত হোসেন, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুক, এডিশনাল এসপি আবুল বাছের, ট্রান্সপারেন্ট গ্রুপের চেয়ারম্যান এটিএম জহিরুল হক, সমিতির সেক্রেটারি মোজাম্মেল হোসেন সেলিম, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ,সাধারণ সদস্য ও তাদের পরিবারবর্গ।
আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।  তিনি সমিতির সদস্যদের বহুদিনের লালিত স্বপ্ন *‘সেনবাগ সিটি’* প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা উন্মোচন করেন।
 ‘সেনবাগ সিটি’ — ঢাকায় একটি মিনি সেনবাগ।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় ৫টি সুউচ্চ ভবনে তৈরি হবে *১৮০ পরিবারের জন্য রেসিডেনশিয়াল কমপ্লেক্স*, যার নাম *‘সেনবাগ সিটি’*। এটি হবে একটি স্যাটেলাইট রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল সিটি, যা ঢাকার মূল শহরের সঙ্গে থাকবে নিবিড় সংযুক্তিতে।
সেনবাগ সিটির প্রস্তাবিত সুবিধাসমূহ:
- সুসজ্জিত রিসিপশন 
* সম্পূর্ণ সিসিটিভি নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা
* স্বনামধন্য কোম্পানির সিকিউরিটি ফোর্স
* আধুনিক মসজিদ ও মক্তব
* ডে কেয়ার ও কিন্ডারগার্টেন
* সুইমিং পুল ও জিমনেশিয়াম
* ব্যাডমিন্টন ও বাস্কেটবল কোর্ট
* শিশু পার্ক ও ওয়াকওয়ে
* সেলুন, বিউটি পার্লার
* রেস্টুরেন্ট ও কফি শপ
* লন্ড্রি সার্ভিস
* ডাক্তারের চেম্বার ও ফার্মেসি
* গ্রোসারি শপ ও স্টেশনারি
* মাছ মাংস সহ সকল ধরনের কাঁচা বাজার
* কমিউনিটি সেন্টার ও মিটিং রুম 
* অফিস স্পেস
* *সকাল-সন্ধ্যা ডেডিকেটেড বাস সার্ভিস* (ঢাকার সাথে সংযোগের জন্য)
এটি শুধু একটি আবাসিক প্রকল্প নয়, বরং একটি পূর্ণাঙ্গ আধুনিক নগর জীবনের প্রতিচ্ছবি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

1

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

2

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

3

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

4

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

5

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

6

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

7

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

8

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

9

সাদুল্লাপুর কে. এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠা

10

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন

11

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

12

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

13

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

14

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

15

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

16

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

17

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

18

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

19

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

20