জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে পুলিশের অভিযানে নকল স্বর্ণ চোর প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ ফখর উদ্দিন।।

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত আসল ও বিপুল পরিমাণ নকল স্বর্ণসহ দুই প্রতারক চক্র সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো– সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের স্বর্ণকার বাড়ির কিছমত আলীর (প্রকাশ জাহাঙ্গীর) ছেলে মিলন হোসেন (৩২)।
জানা যায়, বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী-নোয়াখালী ফোর লেন মহাসড়কের সেনবাগ উপজেলার আলা উদ্দিন ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে চোরাইকৃত আধা ভরি আসল স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নকল স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, তার সার্বিক দিকনির্দেশনায় এসআই জুয়েল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হলে, তারা আদালতে ১৬৬ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং স্বীকার করে যে তারা নকল স্বর্ণ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, এ চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

1

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

2

ভাঙ্গুড়ায় সামাজিক সংগঠন প্রজন্ম ২৪ পক্ষ থেকে প্রতিবন্ধী কে

3

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

4

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

5

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

6

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

7

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

8

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

9

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

10

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

11

শ্রীমঙ্গলের হাইল হাওরের লাল শাপলার রাজ্যে পর্যটকের ঢল

12

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

13

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

14

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

15

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

16

সাভার বিরুলিয়া ইয়াবা সহ এক ব্যক্তি আটক

17

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

18

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

19

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

20