নোয়াখালী সেনবাগের মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার ফল উৎসব ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে ।
শনিবার ( ১৯ জুলাই ) সকালে নোয়াখালী সেনবাগের মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার মুরাদ মিয়া হলে ফল উৎসব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার শিক্ষার্থী মোশারফ হোসেন এর
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কাজ আরম্ভ হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খন্দকার নাজমুল হক।
ফল উৎসবের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন, প্রধান অতিথি- মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ্ব সোহরাব হোসেন সুমন।
আরো বক্তব্য রাখেন, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: হারুন, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আজমত হোসেন।
এসময় প্রজেক্টের মাধ্যমে দেশী ও বিদেশী বিভিন্ন বাহারি ফলের পরিচয় ও উপকারিতা সম্পর্কে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, আমন্ত্রিত অতিথি সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মুখে ধারা বর্ণনা করেন, অনুষ্ঠানের সভাপতি খন্দকার নাজমুল হক।
অত:পর টেবিলে সাজানো দেশী ও বিদেশী বিভিন্ন বাহারি ফল প্রধান অতিথি সহ সকলেই ঘুরে দেখেন। প্রধান অতিথি দু'একটি ফল দেখিয়ে শিক্ষার্থীদেরকে মনোযোগ আকর্ষণ করেন।
অনুষ্ঠান শেষে ফল উৎসবের আমেজ চিরঞ্জীবিত রাখতে সকলকে ফল উপহার হিসেবে প্রদান করেন।
মন্তব্য করুন