মোহাম্মদ উল্লাহ স্টাফ রিপোর্টার,নোয়াখালী
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় সেনবাগ পৌরশহরে জয়নুল আবদিন ফারুক (জেএএফ) ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় সেনবাগ পৌরশহরের বিএনপি কার্যালয়ে ফাউন্ডেশনের আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ওই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে জেএএফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা বিষয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল ।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ বাহার উল্লাহ বাহার, মো. মহিউদ্দিন মহিন, মোহাম্মদ শহীদ উল্লাহ, আবদুল হান্নান লিটন, মনিরুল ইসলাম,ইমরান হোসেন স্বপন, মোহাম্মদ সানাউল্লাহ, নুরুন্নবী বাচ্চু, নুর নবী রাজু, সাংবাদিক সম্মেলন জানানো হয় শুক্রবার ৫ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় ৭০৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এরমধ্যে ৫ শ্রেনিতে ৪৫০ জন ও ৮ম শ্রেনি ২৫৬ জন।
মেধা বৃত্তিতে প্রথম পুরস্কার ১৫ হাজার দ্বিতীয় স্থান ৮ হাজার ও তৃতীয় স্থান ৫ হাজার টাকা এবং ৪র্থ থেকে ২০ তম স্থান পর্যন্ত সকল শিক্ষার্থী পাবে ৩ হাজার টাকা করে।
সাংবাদিক সম্মেলন জানানো হয় শুক্রবার সকাল ১০ টা থেকে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ টি হলে ওই পরীক্ষা গ্রহন করা হবে। এবং একইদিন ফলাফল ঘোষণা করা হবে বলে জানান আয়োজক কমিটি।