আহমদ সাঈদ
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। নিহতদের একজন নৈশ প্রহরী ও অপরজন কাভার্ডভ্যান চালকের সহকারী।  রবিবার (১১ মে) ভোরে এসব দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ কর্মকর্তারা।  প্রথম ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি বিএম গেট সংলগ্ন বানুর বাজার এলাকায়। নিহত ব্যক্তি হলেন মো. হাসান (৪৫), যিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার বাসিন্দা ও পেশায় একজন নৈশ প্রহরী।  প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হাসান মহাসড়কের পাশে একটি খালে ময়লা ফেলতে গিয়েছিলেন। ফেরার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  অন্যদিকে, শনিবার গভীর রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। একটি কাভার্ডভ্যান ঢাকামুখী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের হেলপার মো. সৈকত (২৬) ছিটকে পড়ে যান। পরে ওই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।  তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  ঘটনার বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন জানান, নিহত নৈশ প্রহরীর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  এছাড়া, কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, হেলপার সৈকতের মরদেহও মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

1

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

2

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

3

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

4

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

5

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

6

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

7

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

8

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

9

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

10

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

11

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

12

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

13

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

14

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

15

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

16

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

17

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

18

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

19

আমন ধানের ফলন ভালো

20