জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

ফয়ছল আহমদ নুমান

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দমদমা সীমান্তের ১২৫৫/৫৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে লাকড়ি সংগ্রহ করতে যান ওই দুই তরুণ। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত আশিকুরের মরদেহ তার স্বজনরা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হন।
অন্যদিকে, মোশাঈদের মরদেহটি ভারতের অভ্যন্তরে ‘রাদনে’ এলাকায় পড়ে থাকায় তা বিএসএফের টোকা ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যায়। বিএসএফের পক্ষ থেকে মোবাইল ফোনে বিজিবিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর আমরা পেয়েছি। একজনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে। অন্যজনের মরদেহটি ফেরত আনার প্রক্রিয়া নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সীমান্তে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

1

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

2

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

3

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

4

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

5

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

6

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

7

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

8

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

9

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

10

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

11

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

12

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

13

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

14

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

15

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এইচ এম ই

16

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

17

দিনাজপুর প্রেসক্লাব পরিদর্শনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন

18

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

19

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

20