সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল চেষ্টা করার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের অন্তর্গত সেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।বিক্ষোভ মিছিল থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র করলে ও বিএনপির নামে মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর অপবাদ দিলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। বিএনপির এদেশের আপামর জনগণের দল।সুতরাং বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণ থেকে বিছিন্ন করা যাবে না বলে বলেন সেচ্ছাসেবক দলের নেতারা।হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল যেন গনবিক্ষোভে রুপান্তরিত হয়।দেশ বিরোধী ও বিএনপি বিরোধী ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত সেচ্ছাসেবক দল রাজপথে থাকবেন বলে নেতারা জানান।
মন্তব্য করুন