ইফতিয়ার আহম্মেদ পুলক
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত জরিমানা, কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জের গোদনাইলে রয়‍্যাল টোবাকো কোম্পানীতে অভিযান চালিয়েছে গ‍্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত। অভিযানে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত করার অভিযোগে ওই কোম্পানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে তামামান আদালত।
এ ঘটনার জাড়িত থাকার অভিযোগে কোম্পানীর পরিচালক মো. সাইফুল ইসলাম (৪০) কে ১৪ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় ১৪ হাজার প্যাকেট অবৈধ সিগারেট সহ প্রায় ২১ লাখ রি-ইউজ৬ স্ট্যাম্প জব্দ কর হয়। দণ্ডপ্রাপ্ত মো. সাইফুল ইস্লাম সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে।
সোমবার (১৯ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর গোদনাইল বাজারে এই কোম্পানীতে যৌথভাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও র‍্যাব-১১। বিকেলে র‍্যাব ১১ এর সিনিয়র এএসপি ও অপারেশন অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জের রয়‍্যাল টোবাকো কোম্পানীতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট। এ সময় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এই কাজে যুক্ত থাকার অভিযোগে কোম্পানীর পরিচালক মো. সাইফুল ইসলামকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১৪ হাজার প্যাকেট অবৈধ সিগারেট এবং প্রায় ২১ লাখ রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি ও অপারেশন অফিসার গোলাম মোর্শেদ এবং জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম সহ প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে চালুকৃত এই প্রতিষ্ঠানটি দৈনিক প্রায় ৬ লক্ষ টাক করে মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। ৫০ শতাংশ অর্জিনাল স্ট্যাম্প এবং বাকি ৫০ শতাংশ রিইউজড স্ট্যাম্প দিয়ে তারা সিগারেট বিক্রি করে আসছিল।
এর আগে ২০২৩ সালে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয় এবং একই অভিয়ে যে সিলগালা করা হয় সিলগালার ৭ দিন পর পুনরায় চালু করা হয়েছিল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

1

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

2

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

3

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

4

১১ নং শিকারপুর ইউনিয়নের বিল আন্দার কোটা গ্রামের কাঁচা রাস্ত

5

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

6

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

7

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

8

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

9

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

10

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

11

পিআইবি’র প্রশিক্ষণে বৈষম্য মৌলভীবাজারে সাংবাদিক ইউনিয়নের অব

12

বিলুপ্তির পথে গরুর হাল

13

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

14

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

15

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

16

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

17

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

18

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

19

মাদারীপুরের বাজার গুলোতে "শীতের সবজিতে ভরপুর "ক্রেতাদের স্বস

20