জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

ইমদাদুল হক।।

পৃথিবী কখনো শূন্যস্থান পছন্দ করে না,নিত্য নতুনত্বের নেতৃত্বে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১২ বি.এন.সি.সি. ব্যাটালিয়নের সি কোম্পানির ৯ নং প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার জনাব মোঃ আবু নাছির এর বিদায় এবং ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দীন আহমেদ।আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১২ বি.এন.সি.সি. ব্যাটালিয়নের সি কোম্পানির ৯ নং প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার জনাব মোঃ আবু নাছির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের বিএনসিসি ৭নং প্লাটুন কমান্ডার মোহাম্মদ সাঈদুজ্জামান পি.ইউ.ও. মোহাম্মদ সাঈদুজ্জামান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি সিটি কলেজের বিএনসিসি ৮নং প্লাটুন কমান্ডার অন্তরা সাহা।
গার্ড অব অনার সম্পন্ন হয় নবাগত ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে।এরপর সবাই কলেজ অডিটোরিয়াম অবস্থান করে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সবার উদ্দেশ্য প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন বলেন,ক্যাডেট সংখ্যা বাড়াতে হবে এবং আরো সক্রিয় হতে হবে।পাশাপাশি বিএনসিসির প্রত্যেকটি উইং যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।প্রফেসর জসীম উদ্দীন আহমেদ বলেন,ক্যাডেটদের সেবামূলক কাজের পাশাপাশি বিভিন্ন দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ করানো উচিত।
ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ রায়হান বলেন,আমরা সবাই এক,কাজে ও দক্ষতার ওপর পদোন্নতি কেবল সময়ের যাত্রা,দিনশেষে আমরা এক বন্ধনে আবদ্ধ থাকতে পারলে সকল সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে।
বর্ষসেরা ক্যাডেট নির্বাচিত হয়েছেন ক্যাডেট সার্জেন্ট জান্নাতুল ফেরদৌস হীরা,ক্যাডেট ল্যান্স কর্পোরাল তোহফা তাসনুভা,ক্যাডেট ল্যান্স কর্পোরাল প্রান্ত দাশ ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল রায়হান।
পরিশেষে, ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ রায়হান নবাগত ক্যাডেট সার্জেন্ট ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

1

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

2

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপ

3

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

4

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

5

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

6

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

7

ফেনী নাবিলা মন্জিলের মালিক কতৃক ভাড়াটিয়ার মেয়ে ধর্ষণের অভিয

8

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

9

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

10

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

11

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

12

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

13

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

14

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

15

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

16

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

17

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

18

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

19

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

20