মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুর রহমান (শহিদ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার(১৭ জুলাই) ভোরে পৌরসভার ২ নং ওয়ার্ড আজিমপুর বাড়িতে তিনি মারা যান ।তিনি ওই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। মৃতকালে তার বয়স হয়েছিল ৫২ বছর ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিসসহ নানা রোগে জর্জরিত ছিলো। তাছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরবর্তী সময় নাশকতা ও হত্যা মামলার অভিযোগে দীর্ঘদিন কারাবাস করে ২ সপ্তাহ আগে জেল থেকে জামিনে মুক্তি পায়। এর মধ্যে হঠাৎ বৃহস্পতিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।
মন্তব্য করুন