জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সারাদেশের ন্যায় কালুখালীতেও টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

মোঃ হামজা শেখ, রাজবাড়ী 



দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এর অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুপতা কর্মকারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত) শিশুদের ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ডে চলবে।

জাতীয়ভাবে এ কর্মসূচির আওতায় প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় কালুখালী উপজেলায়ও হাজারো শিশুকে টিকার আওতায় আনা হবে, যা টাইফয়েড প্রতিরোধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন বলেন, সরকারের এই উদ্যোগ শিশুস্বাস্থ্যের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা নিশ্চিত করতে চাই, উপজেলার প্রতিটি শিশুই যেন এই টিকার আওতায় আসে।

তিনি আরও জানান, এই ইনজেকটেবল টাইফয়েড টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক অনুমোদিত ও হালাল সার্টিফাইড।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এই ইনজেকটেবল টাইফয়েড টিকা দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং এটি দেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হলো প্রথমবারের মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

1

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

2

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

3

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

4

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

5

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

6

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

7

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

8

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

9

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

10

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

11

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

12

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

13

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

14

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

15

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

16

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

17

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

18

শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

19

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

20