জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

মো: মাসুম কবির
ঢাকা সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ দুষ্কৃতিকারী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) ভোরে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিওস (২১), একই এলাকার আজহার আলী সোহেলের ছেলে সালমান (২২), আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), মাসুদের ছেলে সোহাগ (১৮)। আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাসন এলাকার ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুর এলাকার শাকিল আহমেদ জয় (২৯), কাউন্দিয়া গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী (৫৫), পশ্চিম কলমা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), তেঁতুলঝোড়া  ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭),  ধামরাই চরশঙ্খর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২) ও সাভারের বক্তারপুর এলাকার কবির শেখের ছেলে আয়নাল শেখ (৩৮)। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে উস্কানি দিতে প্রচারণামূলক উপকরণ, মোবাইল ফোন এবং সন্দেহজনক কিছু আলামত উদ্ধার করা হয়েছে। যা যাচাই-বাছাই শেষে জব্দ করে আদালতে উপস্থাপন করা হয়েছে।


এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সাভার মডেল থানা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করবে না। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও যাদের নাম পাওয়া গেছে তাদের ধরতে অভিযান চলছে।


এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং গণহত্যার এজাহার নামীয় বাকি আসামিসহ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

1

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

2

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

3

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

4

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

5

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

6

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

7

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

8

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

9

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

10

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

11

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

12

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

13

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

14

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

15

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

16

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

17

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

18

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

19

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

20