মো. হাসানুল রহমান হিমন
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক এম. এন. এ ও পার্লামেন্টে সেক্রেটারি আতাউর রহমান বাদশা মিয়া'র ৩৬ তম মৃত্যু বার্ষিকী আজ

সাবেক এম.এন.এ. এবং পার্লামেন্ট সেক্রেটারী এম. আতাউর রহমান বাদশা মিয়ার ৩৬তম মৃত্যু বার্ষিকী আজ।
এম. আতাউর রহমান (বাদশা মিয়া) ১৯৩৬ সালে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামে এক ধনাঢ্য মুসলিম জোতদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা আলহাজ্ব এম. আফতাব উদ্দিন আহম্মেদ ফরিদপুরে দীর্ঘ ৪৮ বৎসর পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলেন। দাদা এম. আবদুল কাদের মিয়াও ফরিদপুরের পঞ্চায়েত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সুর্দীঘ কাল। ৭ বোন ২ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ৫ম সন্তান।
ছোটবেলা থেকেই তিনি ছিলেন ডানপিটে স্বভাবের। খেলাধুলা গান-বাজনাসহ হৈ হুল্লোড় নিয়ে ব্যস্ত থাকতেন সবসময়।
ফরিদপুরের জনগণ তাকে অতি অল্প বয়সেই অপ্রতিদ্বন্দ্বী পঞ্চায়েত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। পঞ্চায়েত প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি এলাকার ও জনগণের সেবায় পুরোপুরি আত্মনিয়োগ করেন। তার হাতের ছোঁয়ায় পরিবর্তন হতে থাকে ফরিদপুরের পরিবেশ, রাস্তা, স্কুল, মসজিদ, মাদ্রাসা, পুল-কালভার্ট। পরে তিনি জেলা কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।
সততা, নিষ্ঠা, রাজনৈতিক দূরদর্শিতা ও জ্বালাময়ী বক্তৃতার কারণে খুব অল্প সময়ে ফরিদপুরের গন্ডি পেরিয়ে তার সুনাম আর সু-খ্যাতি ছড়িয়ে পড়ে সাদুল্লাপুর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জসহ আশেপাশের উপজেলাগুলোতে। এম. আতাউর রহমান বাদশা মিয়া পরিণত হন এক অবিসংবাদিত মাটি ও মানুষের নেতায়।
১৯৬২ সালে মাত্র ২৬ বৎসর বয়সে তিনি বিপুল সমর্থন নিয়ে প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিও) নির্বাচিত হন। ২৯ বৎসর বয়সে ১৯৬৫ সালে তদানিন্তন জাতীয় পরিষদের সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ চার থানা মিলে মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বিলি (এম,এন,এ) নির্বাচিত হন এবং পরবর্তীতে নিজ যোগ্যতা বলে পাকিস্তান সরকারের কেন্দ্রীয় খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের পার্লামেন্টারী সেক্রেটারী (প্রতিমন্ত্রী) নিযুক্ত হন।
রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন সফল পাট ব্যবসায়ী। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে তার বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘আল-আমিন ডান্ডি’ ছিল অন্যতম।
ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, জেলা কাউন্সিলের সদস্য, প্রাদেশিক পরিষদের সদস্য এবং জাতীয় পরিষদ সদস্য থাকাকালীন তিনি এলাকার ও জনগণের উন্নয়নে অসংখ্য কাজ করেন। এম.আতাউর রহমান বাদশা মিয়া একদিকে যেমন ছিলেন মাটি মানুষের নেতা, অপরদিকে কবিতা চর্চায়ও ছিলেন সিদ্ধহস্ত। ১৯৭৭ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘স্বালাপ’ প্রকাশিত হয়। ৯২টি কবিতা নিয়ে প্রকাশিত ৬৪টি পৃষ্ঠার তার এই কবিতার বইটি সেই সময় তুমুল আলোড়ন সৃষ্টি করে।
তিনি ভালবাসতেন সাধারণ খেটে খাওয়া মানুষকে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন এ দেশের সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নে। ৭ সন্তান ২ স্ত্রীসহ অসংখ্য ভক্তানুরাগী, স্বজন শুভাকাঙ্খী রেখে মাটি ও মানুষের এই মহান নেতা মাত্র ৫৪ বৎসর বয়সে ১৯৯০ সালের ২৫ মে সন্ধ্যা সাতটায় তার বর্ণাঢ্য কর্মময় জীবনের সমাপ্তি টানেন।
আজ তাঁর গ্রামের বাড়ি আলদাদপুরের 'আহম্মদ নগর দারুল উলুম মাদ্রাসায়' মরহুমের মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

1

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

2

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

3

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

4

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

5

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

6

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

7

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

8

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

9

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

10

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

11

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

12

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

13

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

14

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

15

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

16

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

17

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

18

ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স

19

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

20