জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আবদুল্লাহ আনসারী
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার আইহাই সীমান্তসংলগ্ন একটি আম বাগানের পাশের মাঠ থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন সুন্দরাইল বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। বিকেল আনুমানিক ৫টার দিকে আইহাই গ্রামের মাঠের আম বাগানের পাশে তল্লাশিকালে মালিকবিহীন অবস্থায় এই ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুন্দরাইল বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাবুল আক্তার।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) আরও জানায়, উদ্ধারকৃত ট্যাবলেট সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বিজিবির তৎপরতা বাড়ায় চোরাকারবারিরা সীমান্ত পথে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ হলে পণ্য ফেলে পালিয়ে যাচ্ছে—এমন ঘটনাও বাড়ছে। সংশ্লিষ্টদের ধারণা, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো সীমান্ত দিয়ে দেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

এদিকে উদ্ধারকৃত মাদকের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

1

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

2

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

3

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

4

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

5

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

6

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

7

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

8

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

9

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

10

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

11

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

12

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

13

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

14

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

15

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

16

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

17

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

18

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

19

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

20