জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


আবদুল্লাহ আনসারী
 "আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই" স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার পিছলডাঙ্গায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় স্থানীয় পিছলডাঙ্গা স্কুল মাঠে 'ইত্তেফাকুল উলামা পরিষদ, পিছলডাঙ্গা'র উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়। ইত্তেফাকুল উলামা পরিষদের উপদেষ্টা মুফতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচণ্ড শীতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে উলামা পরিষদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবানদেরও এভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা পরিষদের সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, সংগঠনের সদস্য মুফতি আতাউর রহমান ও মুফতি আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মুফতি আবু বক্কর সিদ্দিক।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

1

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

2

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

3

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

4

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

5

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

6

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

7

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

8

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

9

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

10

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

11

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

12

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

13

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

14

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

15

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

16

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

17

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

18

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

19

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

20