জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে আম বাগান থেকে অজ্ঞাত ষাটোর্ধ এক বৃদ্ধের পেট কাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।

নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়নের লক্ষিপুর এলাকায় নির্জন আম বাগানের ভিতর থেকে ষাটোর্ধ এক অজ্ঞাত বৃদ্ধের লাশ পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসীর  সংবাদে মঙ্গলবার দুপুরে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে ওই দিন দুপুরের দিকে এলাকার কতিপয় বালক লক্ষিপুর আমবাগানের ভিতরে অবস্থিত দরগা তলা নামক পুকুর পাড়ে ভেড়া ছাগল চড়াতে গিয়ে পুকুর পাড়ের নিচে আম বাগানের মধ্যে পেটের নাড়ীভুঁড়ি কাটা ষাটোর্ধ অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বাগান হতে বেরিয়ে এসে লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী বিষয়টি স্থানীয় থানা পুলিশকে সংবাদ দেয়।  সাপাহার থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পেট কাটা নাড়ী ভুঁড়ি বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে সাপাহার থানার ওসি (তদন্ত)  আলিফ উদ্দীন জানান এখনও মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো ও  থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

1

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

2

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

3

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

4

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

5

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

6

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

7

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

8

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

9

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

10

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

11

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

12

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

13

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

14

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

15

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

16

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

17

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

18

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

19

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

20