জি,এম, নাজমুল আরিফ
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় গর্তে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনায় গর্তে জমে থাকা পানিতে পড়ে রোহান (২ বছর ৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোহান ছিল পরিবারের একমাত্র সন্তান।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন এবং মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে একটি গর্তে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে ছিল।

কাজ শেষে ছেলেকে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা তাকে গর্তে জমে থাকা পানিতে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

রোহানের এমন করুণ মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, বাড়ির আঙিনায় খোলা ডোবা রাখা চরম অসতর্কতার পরিচায়ক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

1

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

2

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

3

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

4

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

5

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

6

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

7

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

8

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

9

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

10

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

11

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

12

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

13

তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ

14

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

15

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

16

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

17

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

18

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

19

বাবা দিনমজুর, কিন্তু স্বপ্ন ছিল আকাশসম। ঢাকা ও চট্টগ্রাম বিশ

20