জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীরও মৃত্যু

সানজিদুল হক।

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে রবিবার (২০ জুলাই) বিকেলে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। হরিহর নগর গ্রামের বাসিন্দা, মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮) নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে শিক্ষক শরিফুল গাজী কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের।

মৃত্যুর আগে শিক্ষক শরিফুল ইসলাম এর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারী রাজুকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

2

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

3

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

4

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

5

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

6

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

7

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

8

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

9

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

10

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

11

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

12

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

13

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

14

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

15

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

16

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

17

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

18

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে

19

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

20