জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাজেক ইদুঁর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

জগৎ দাশ।।

স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্ক এর পৃষ্ঠপোষকতায় এবং কারিতাস বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি Alert B0-67 (Humanitarian Assistance to Rat Flood Affected Peoples in Rangamati District) প্রকল্পের উদ্যোগে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্ত বাঘাইছড়ির
সাজেক ইউনিয়নের  ৪৬৬ কৃষি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্যাকেজ বিতরণ করা হবে। 
উক্ত প্যাকেজের আওতায় প্রতি পরিবার ২ মাসের খাদ্য প্যাকেজ সহায়তা পাবে। প্রতি প্যাকেজে থাকবে ৬০ কেজি চাউল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুর ডাল এবং ৫০০ গ্রাম সিদোল শুটকি।
মঙ্গলবার (২৫সেপ্টেম্বর)সাজেক  ৯ নং ত্রিপুরা পাড়ার মন্দির প্রাঙ্গনে ৭ নং, ৮ নং এবং ৯ নং ওয়ার্ডের ১২টি পাড়া হতে মোট ১৪৩ জন প্রকল্প অংশগ্রহণকারীর নিকট খাদ্য প্যাকেজ সহায়তা প্রদান করা হয়েছে।
জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা'র সঞ্চালনায় এবং ৯ নং ওয়ার্ডের সদস্য ও শিয়ালদায় মৌজা হেডম্যান জপুইথাং ত্রিপুরা'র সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি'র সদস্য ওয়ার্ড মেম্বার বনবিহারী চাকমা, ওয়ার্ড মেম্বার মন্টু কুমার ত্রিপুরা ও সাজেক থানা'র উপ-পরিদর্শক মো. মামুন প্রমূখ।
উক্ত বিতরণ সভা অনুষ্ঠানে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষি পরিবার প্রকল্প অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ২ মাসের সহায়তা চলমান অবস্থায় বিকল্প কর্ম সংস্থান ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে এবং সরকারি সেবা গ্রহণ করতে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেয়ার জন্য সচেতনতামূলক পরামর্শ দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

1

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

2

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

3

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

4

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

5

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

6

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

7

আজ মাদারীপুর মুক্ত দিবস

8

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

9

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

10

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক ব

11

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

12

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

13

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

14

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

15

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

16

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

17

স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বাংলাদেশের বিক

18

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

19

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

20