জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

গাজী হাবিব।।

খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওহেদুজ্জামান বুলুর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সাতক্ষীরা ইন্ডিপেন্ডেন্স টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে এবং ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।
এছাড়া বক্তব্য রাখেন সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বাসস ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, মানবজমিনের প্রতিনিধি বিপ্লব হোসেন, ভোরের আকাশের প্রতিনিধি আমিনুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা নানা নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। কিন্তু সঠিক তদন্ত না হওয়ায় এসব ঘটনার বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। ওহেদুজ্জামান বুলুর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সন্দেহজনক।
তারা দাবি জানান, এ ঘটনার সুষ্ঠু ও অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

1

নোয়াখালীতে ৬টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

2

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

3

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

4

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

5

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

6

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

7

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

8

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

9

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

10

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

11

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

12

শামীম তালুকদার স্ব পদে বহাল।

13

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

14

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

15

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী

16

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

17

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

20