জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মো,আব্দুল্লাহ আল মামুন।।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার (০৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন,  নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহ জাহান শাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, দপ্তর সম্পাদক রঞ্জিত, সদস্য জাকির হোসেন, রাকিবুল ইসলাম অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক জনি আহমেদ বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ জাহান শাজু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আমি নির্বাক। এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়। দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

1

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

2

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

3

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

4

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

5

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

6

‎হাজীশ্বরাইয়ে বিয়ে বাড়িতে ডাকাতি ‎মোবাইল, নগদ টাকা, স্বর্ণা

7

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

8

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

9

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

10

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

11

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

12

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

13

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

14

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

15

জামায়াতের অবস্থান কর্মসূচি

16

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

17

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় ব

18

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

19

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

20