জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে হাইওয়ে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

একটি অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ ছয়জন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ভ্যান মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ আদায় করা হয়। ঘটনার ভিডিওচিত্র ও তথ্য সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। পরে গতকাল (সোমবার, ১৪ জুলাই) সংশ্লিষ্ট ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—খাঁটিহাতা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বলেন, একটা অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। গতকাল থেকে আমি দায়িত্ব পালন করছি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোমনা বড় কান্দায় নাইট ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন মদিনা জেনার

1

পলিথিনের খুপরি ঘরে বাস করে মহিউদ্দিনের পরিবার

2

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথ

3

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

4

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

5

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

6

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

7

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

8

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

9

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

10

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

11

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

12

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

13

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপন

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: কুখ্যাত যুবলীগ নেতা আ

16

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

17

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া

18

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

19

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

20