জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের আঁখিতারা গ্রামের বাজারে সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ জুলাই) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আঁখিতারা বাজারে জামে মসজিদের সামনে বড় করে চার সাটারে দোকান নির্মাণ করা হয়েছে। 

জানা যায়, উপজেলার নোয়াগাও ইউনিয়নের আঁখিতারা গ্রামের ফজলু মিয়ার ছেলে রাহাত মিয়া
এই মার্কেট  নির্মাণ করছেন। রাহাত এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। সরকারি জায়গায় দোকান নির্মাণ না করার জন্যে আইরল ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাকে নিষেধ করে আসলেও সে অমান্য করে দোকান নির্মাণ কাজ অব্যাহত রাখছে।

খোঁজ নিয়ে জানা যায়,  ইতিপূর্বে সরাইল সহকারী কমিশনার ( ভূমি)  নিজে এসে রাহাত মিয়াকে বাধা দেয়ার পরও  এ সি ল্যান্ড এর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধাপে ধাপে সে সরকারী জায়গা দখল প্রক্রিয়া চালু রেখে পাকা স্থাপনা নির্মাণ করেছে । একটি সূত্র জানায়, রাহাত প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায়  সরকারী ভূমি আগ্রাসন করে মার্কেট  নির্মাণ কাজ করে আসছে । যার ফলে সে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বাঁধাকে পাত্তাই দিচ্ছে  না । 

দোকান নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে রাহাত বলেন, আমি আমাদের নিজের জায়গায় দোকান নির্মাণ করেছি। কাগজপত্র দেখাতে চাইলে সে দম্ভের সাথে জানিয়েছে,  আমি কেন আমার কাগজপত্র আপনাকে দেখাব ?

এ ব্যাপারে আইরল ইউনিয়ন ভূমি কর্মকর্তা খন্দকার মাইন উদ্দিন আহমেদ বলেন, আমি দোকান নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে আসছি। সে আমাদের  বারংবার বাধা উপেক্ষা করে রাতের আঁধারে কাজ করে ফেলে। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর তার বিরুদ্ধে রিপোর্ট পাঠিয়েছি  ।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

1

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

2

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

3

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

4

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

5

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

6

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

8

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

9

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

10

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

11

কার পাশে

12

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

13

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

14

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

15

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

16

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

17

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

18

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

19

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচন

20