জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

মোহাম্মদ আলী মাস্টার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন  দুই ভাই সাত্তার ও এমদাদুলের জমিসংক্রান্ত  বিরোধকে কেন্দ্র করে বুধবার (৫ নভেম্বর) ভোরে পুরো গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। একাধারে প্রায় সাড়ে চার ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ থেকে ৪০জন আহত ও একাধিক বাড়িঘর ভাঙচুরসহ লুটপাট হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় । পরে  স্বজনদের মাধ্যমে আহতদের চিকিৎসার জন্য সরাইল, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।
এলাকাবাসী ও পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার হোসেনের নেতৃত্বে পার্শ্ববর্তী গ্রামের লোকজন একত্রিত হয়ে  খুন খারাপির ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপ্রাণপণ চেষ্টা করে  সংঘর্ষ নিয়ন্ত্রণে  আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু দিন আগেও উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের উত্তেজনা দেখা দিলে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিপু সুলতান ও পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাউছার হোসেনসহ এলাকার নেতৃত্বস্থানীয় ব্যাক্তি বর্গ উভয় পক্ষের সাথে কথা বলে পাকশিমুল ইউনিয়ন পরিষদে বিরোধ নিষ্পত্তির জন্য আগামী শনিবার দিন ধার্য্য করেছিলেন।
সরাইল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেছেন, গতকাল রাত সাড়ে ১১টায় ফতেপুর গ্রামে সংঘর্ষ শুরু হলে, খবর পেয়ে সরাইল সার্কেলসহ আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত থাকার পরামর্শ প্রদান করি। এখন আমরা শুনতে  পারলাম ফতেপুর গ্রামবাসী আবার ভোর সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।  অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হবে ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

1

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

2

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

3

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

4

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

5

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পর

6

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

7

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

8

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

9

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

10

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

11

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

12

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

13

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

14

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

15

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

16

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

17

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

18

আপিলে বৈধতা ফিরে পেলেন মহিউদ্দিন

19

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

20