মোহাম্মদ আলী মাস্টার।।
জেলার সরাইল উপজেলায় স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো,মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন সমুহের চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসক, ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা সমাজ সেবা অফিসার মো পারভেজ আহমেদ, বি আর ডি বি কর্মকর্তা মো,মাসুদ রানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মনসুর আলী, মমিন হোসেন, সাংবাদিক মো,তাসলিম উদ্দিন সহ আরও অনেকে।
মন্তব্য করুন