মোঃ সোহেল রান
স্টাফ রিপোর্টার (বগুড়া)
ধুনটে ৩০০ পরিবারের দুর্ভোগ অবরুদ্ধ বগা মানিক পটল বিদ্যালয়ের পথ দেড় কি.মি. ঘুরে যেতে বাধ্য হচ্ছে শিশুরা বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বগা মানিক পটল এলাকায় একটি প্রভাবশালী মহল আরএস খতিয়ানভুক্ত সরকারি রাস্তা দখল করে টয়লেটের কূপ (Tank/Septic Tank) নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। এর ফলস্বরূপ স্থানীয় বগা মানিক পটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও প্রায় ৩০০ পরিবারের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা যায় বগা মানিক পটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে বালিয়াজুরি খালের কোল ঘেঁষে যাওয়া গ্রামীণ সড়কটি মৌজা খোকসাবাড়ি, জেএল নং ৩০, সিএস দাগ নং ৪৬২ এবং আরএস দাগ নং ৮০৩ হিসেবে চিহ্নিত।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন অভিযোগ করে বলেন "আজগর আলী মোল্লা (৬৫) পিতা মৃত মানিক মোল্লা হামিদ (৫৫) মৃত রিয়াজ উদ্দিন মোল্লা শাহজাহান (৬৫) এবং মতি (৬০)—উভয়ের পিতা মৃত কসিমুদ্দিন—রাস্তাটি দখল করে টয়লেটের কূপ নির্মাণ করেছেন একইসাথে তারা রাস্তা হতে মাটি কেটে গৃহ নির্মাণ ও গাছ লাগিয়ে রাস্তা দখল করায় যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান দখলকারীদের পাশাপাশি রাস্তার পাশের বালিয়াজুরি খাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে রাস্তার কিছু অংশ খালের সঙ্গে বিলীন হয়ে গেছে। এতে খতিয়ান নং ১০৪, দাগ নং ৮০৫ সহ আশপাশের দাগ নং ৭৮১, ৮০১, ৮০২, ও ৮০৪-এর প্রায় ৩০০ পরিবারের সদস্যরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি পথে স্কুলে যেতে পারছে না।
বগা মানিক পটল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাবেদ মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন "যে মূল রাস্তাটি বন্ধ করা হয়েছে সেই পথে ৩৫ জন ছাত্র-ছাত্রী স্কুলে আসা-যাওয়া করতো রাস্তা অবরুদ্ধ থাকার কারণে এখন তাদের বাধ্য হয়ে দেড় কিলোমিটার পথ ঘুরে স্কুলে আসতে হচ্ছে যা এই শিশুদের জন্য অত্যন্ত কষ্টকর।
গ্রামীণ সড়ক রক্ষায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে। গ্রামীণ সড়ক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সংবলিত পরিপত্রটি ০৩ ডিসেম্বর ২০২০ ইং (স্মারক নং- ৪৬.০৬৮,০১০,০০,০০,০২২.২০১৯-১০৪৭) তারিখে জারি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব খায়রুজ্জামান বলেন "আমরা এই গুরুতর অভিযোগটি আমলে নিয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।