জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সনদ বাতিল, ফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ও ব্যাংক ঋণ চালুসহ, বিভিন্ন দাবীতে মানববন্ধন

প্রতিনিধি
মো সুমন

পার্বত্য তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, ৬১ জেলার ন্যায় রাঙামাটি-খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা চালু করা এবং রাজার সনদ বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে ১০.০০ টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনগণ অংশ নেন।

মানবন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার চাইতে বান্দরবানের বিভিন্ন আইন ব্যবস্থাপনায় নানারকম সমস্যা সৃষ্টি হচ্ছে। পার্বত্য তিন জেলায় বাজারফান্ডভুক্ত জমিগুলো লীজ দেয়া হলেও তার জন্য কোন ব্যাংক ঋন দেয়া হচ্ছে না, আর এতে ক্ষুদ্র ব্যবসায়ী এবং নতুন নতুন উদ্যোক্তারা নানাবিধ সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে। এসময় বক্তারা আরো বলেন, রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ভূমি ব্যবস্থাপনা আইন সম্পূর্ণ ভিন্নভাবে পরিচালিত হচ্ছে আর এতে সাধারণ মানুষ হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মানববন্ধনে এসময় বক্তারা পার্বত্য জেলা বান্দরবানে রাজার সনদ বাতিল করা এবং হেডম্যানদের অত্যাচার বন্ধ করার জোর দাবি জানান।

মানববন্ধনে অবিলম্বে সাধারণ জনগণের কল্যাণে দেশের ৬৪জেলায় একই আইন বাস্তবায়নের দাবি জানানো হয়, অন্যথায় আগামীতে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়সহ পুরো বান্দরবান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে কঠোর কর্মসুচী প্রদানের ঘোঘনা দেয় বক্তারা।

এসময় মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. শাহজালাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বান্দরবান জেলা ছাত্র পরিষদের সভাপতি আফিস ইকবাল 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

1

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

2

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

3

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

4

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

5

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

6

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

7

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

8

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

9

সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত

10

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

11

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

12

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

13

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

14

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

15

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

16

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

17

চকরিয়ায় নতুন হাওয়া

18

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

19

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

20