জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির


মোঃ ফখরুল মোস্তফা 
 বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছে বলে হান্নান মাসউদ এক সংবাদ সম্মেলনে জানান। বিষয়টি সম্পূর্ণ মিথ্যাচার বলে অভিযোগ করেন হাতিয়া উপজেলা বিএনপি।  

রবিবার (২৫ জানুয়ারী) দুপুরে হাতিয়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি মাসউদুর রহমান বাবর।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আবদুল হান্নান মাসউদ গতকাল ২৪ জানুয়ারী এক সংবাদ সম্মেলন বিএনপির পাঁচ শতাধিক এনসিপিতে যোগদান করেছে বলে ঘোষণা দেন। কিন্তু তার নিজ দলীয় শতাধিক নেতাকর্মীও বাস্তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তাছাড়া তিনি যাদেরকে বিএনপির লোক বলে এনসিপিতে যোগদান করিয়েছেন তারা প্রকৃত বিএনপির কোন সদস্য নয়। তারা প্রকৃত পক্ষে পতিত আওয়ামীলীগের কোন না কোন ভাবে সুবিধাভোগী। এনসিপি হান্নান মাসউদ সংবাদ সম্মেলনে বিএনপির সদস্য বলে প্রচার করে মূলত একটা মিথ্যাচার করেছেন।

এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, নব্বই ভাগ ভোট এনসিপি পাবে। তাহলে তিনি কি শেখ হাসিনা স্টাইলে ভোট করবেন? তার নব্বই ভাগ ভোটের কথা প্রমাণ করে তিনি সন্ত্রাসীদের সহযোগিতায় কেন্দ্র দখলের পঁয়তারা করছেন। এমন দুঃসাহস হাতিয়া সাধারণ জনগণ সেটা প্রতিহত করবে। মিথ্যাচার আর গুজবের বিরুদ্ধে বিএনপি অবস্থান সবসময়।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহবায়ক- আবদুর রব, উপজেলা যুবদলের আহবায়ক-ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক- নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব- সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক- রিয়াজ মাহমুদ, সদস্য সচিব- আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহবায়ক- শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব- মো. ফরহাদ মাহমুদ, দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক- মাকছুদুর রহমান প্রমূখ।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

1

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

2

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

3

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

4

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

5

হাবিবুর রহমান সুমন

6

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

7

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

8

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

9

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

10

অশ্রুসিক্ত ভালোবাসা

11

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

12

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

13

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

14

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

15

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

16

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

17

অভিযোগে ঝুলে আছে যশোর-২ আসনে বিএনপি–জামায়াত প্রার্থীর ভাগ্য

18

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

19

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

20