আহমদ সাঈদ
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে আসেনি বৈছাআ, সাংবাদিকদের ক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর শাখার এক নারী নেত্রীসহ তিনজনকে বহিষ্কারের পর 'জুলাইয়ের নারী যোদ্ধাদের নিয়ে' আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেউই উপস্থিত হয়নি। সোমবার (২০ মে) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মেলনের সময় নির্ধারিত ছিল। সাংবাদিকরা যথাসময়ে উপস্থিত হলেও দীর্ঘ অপেক্ষার পর জানতে পারেন—সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে কোনো আগাম বার্তা না আসায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন। এক সাংবাদিক জানতে চাইলে নগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন জানান, "ঢাকা থেকে নির্দেশনা আসায় সম্মেলন বাতিল হয়েছে, জানাতে দেরি হয়েছে।" সাংবাদিকরা এ ঘটনাকে দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে আখ্যায়িত করেন।
উল্লেখ্য, এর আগে ১৭ মে নারী নেত্রী ফাতেমা আক্তার লিজাসহ তিনজনকে বহিষ্কার করে বৈছাআ। লিজার বিরুদ্ধে মাদকসেবন ও অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগ আনা হয়, যা তিনি ‘চরিত্র হননের চেষ্টা’ বলে দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন এবং ৭ দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

1

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

2

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

3

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

4

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

5

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

6

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

7

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

8

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

9

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

10

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

11

কারওয়ান বাজারে ব্যবসায়ী-চাঁদাবাজ সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ

12

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

13

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

14

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

15

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

16

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

17

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

18

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

19

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

20