রূপক মুখার্জি
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান

নড়াইলের কালিয়ায় নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের কাজ করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন  উপজেলার ১৩নং বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সদ্য আওয়ামীলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলাম। 

ইতিমধ্যে গালিগালাজ ও হত্যার হুমকি সম্বলিত একটি অডিও ক্লিপ ভূক্তভোগী সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 
ভুক্তভোগী সাংবাদিক বাবর আলী 
উপজেলার জয়পুর গ্রামের মোঃ তারা মিয়া মোল্লার ছেলে এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ডিজিটালের নড়াইল জেলা প্রতিনিধি এবং খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েস অব টাইগারের কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিক বাবর আলী বলেন, গত রবিবার (২৯ জুন) সকাল বেলা উপজেলা বিলদুরিয়া গ্রাম থেকে কয়েকজন ব্যক্তি নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের বিষয়টি আমাকে জানান। 
আমি আমার একজন সহকর্মীসহ সরেজমিনে গিয়ে নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কার কাজে
অনিয়ম দূর্নীতির সত্যতা পাওয়া যায়। 

পরবর্তীতে সড়ক সংস্কার কাজের ঠিকাদার ও ঐ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক ইসলামের কাছে মুঠোফোনে কাজের বিষয়ে জানতে কল দিলে তিনি সাংবাদিক বাবর আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেন,  যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে সাংবাদিককে গালিগালাজ ও হুমকির বিষয়টি অবহিত করা হয়েছে। 
এ বিষয়ে হুমকি দাতা ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বক্তব্যর জন্য বারবার কল দিলেও তিনি তার রিসিভ করেননি। 
ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

1

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

2

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

3

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

4

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

5

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

6

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

7

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

8

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

9

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

10

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

11

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

12

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

13

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

14

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

15

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

16

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

17

পাবনায় বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৪

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

19

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

20